# আমি পুরুষ

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-01-31T18:42:45+00:00
- Updated: 2014-01-31T18:42:45+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

আমি পুরুষ-হ্যাঁ আমিই পুরুষ !

আমার জন্যেই পৃথিবীর সৃষ্টি

আমি তাতেই অবাধ বিচরণ করি !

রাত-বিরাতে, বনে-বাঁদাড়ে আমার যেতে নেই মানা !

আমার অনেক কিছু থাকলেও-তা থাকতে নেই !

আমার লাজ-শরম থাকতে নেই,

ভয় থাকতে নেই!

ছোটবেলায় একবার নিম্নচাপ হয়েছিল প্রচন্ড আমার,

বলেছিলাম পাশের জনকে আমি সেই কথা-সেই লজ্জার কথা !

শুনে বলেছিল-পুরুষ মানুষের লজ্জা কি?

রাস্তার একপাশে গিয়েই সেরে ফেল !!

সেদিন থেকেই আমি লজ্জাকে রাস্তায় ছিটিয়ে দিয়েছি !

একদিন ভুতের ভয়ে পাশের ঘরে যেতে পারি নি

শুনে সবাই হেসেছিল আর বলেছিল

“কাপুরুষ-মেয়েমানুষ” আরো কত কি!!

সেদিন থেকেই মনে রেখেছি ভয় থাকা পুরুষের সাজে না,

ভয় শুধু মেয়েমানুষের আর কাপুরুষের সঙ্গি !!

আমার আজ ভয় নেই বলেই

মেয়েরা আমায় দেখলে ভয় পায় !

রাতে পথে বের হতেও ভয় পায়

আমার মত পুরুষেরই জন্যে !

আমি পেতে পারি আমার মনের মানুষকে

মন দিয়ে না পেলেও, জোর করে !

আর জোর করে না পেলে তো

এসিড বা ধর্ষণ আছেই !

ধর্ষণে আমার পরম পাওয়া হয় !

মন না পেলেও, দেহ কি কম নয়?

ধর্ষণে শাস্তির ভয়?

আমার তো ভয় থাকতেই নেই !!

আর লজ্জা?

সেতো নারীরই ভূষণ !!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
