# আমি পরবাসী!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-05-30T00:56:15+00:00
- Updated: 2022-06-04T09:24:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/

---

সু কাজের ক্ষেতে যদি  
বাঁধা জেগে নিরবধি  
জ্ঞাতির হৃদয়ে হয় সুখে উল্লাসী,  
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

হিংসা বিবাদ হোক মানুষেরই ধন,  
পারে কি কাড়তে ওরা সুবোধের পণ?  
জেনে ক’টা মনোরথ  
সাজালে কাঁটায় পথ  
সুহৃদের মুখে গড়ে সংশয়ী হাসি,  
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

কখনো বিবেক নয় কেউটের জাতি,  
হলে কি ধরণী পেতো সুফলা এ খ্যাতি?  
তবু খ্যাপা ভিমরুল  
নিত্তি ফুটাতে হুল  
থাকলে প্রীতির বুকে গেয়ে পাশাপাশি,  
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/#comments
