# আমি নিঃশব্দ (সোনেলা ম্যাগাজিন ২০২২)

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2022-06-29T22:23:26+00:00
- Updated: 2022-07-16T19:40:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

---

 

*ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিঃশব্দ, *

*সময়ের কাছে পরাজিত, বাস্তবের কাছে সমাপ্ত ;*

*উচ্ছ্বাসের পালে হাওয়া হয়ে নেচে উঠে মন-*

*শব্দ কবিতা লিখা হয়নি বহুদিন ক্ষণ!*

 

*আমি নিষিদ্ধ /নিঃসঙ্গ /আমি অক্ষম ব্যর্থ*

*আমি গভীর কালো আকাশের গায়ে একটুকরো মেঘ, *

*আমি শুধুই সাদা কাগজে কবিতা ;*

*ভালো লাগা ভালেবাসা- সত্য মিথ্যে না বলা শব্দের দহন! *

 

*আমি শিশির জলে বিছানা পেতে সবুজ রঙে *

*সোনালীর প্রেম কবিতা, *

*বেদনার শব্দ সমাপ্ত, অসমাপ্ত -সৃষ্টি বৈষম্য, *

*আমি গাঢ় হতে সাদা কাগজে রোমাঞ্চ! *

 

*আমি লক্ষ/ ইতিহাস /সংস্কৃতি /গল্প- কবিতা *

*আমি শব্দ, নিঃশব্দ আততায়ী প্রেম, *

*আমি সুবর্ণ সন্ধ্যায় গোপন আস্তানা *

*পেয়সির প্রেম পত্র!*

 

*আমি শব্দ নিঃসঙ্গতায় জমে থাকা শব্দের *

*নিদ্রাহীন চোখে স্বপ্ন, *

*আমি নিঃশব্দে কবিতার রঙিন মঞ্চও!*

(সোনেলা ম্যাগাজিন ২০২২)

*সঞ্জয় মালাকার //*

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/#comments
