# আমি, তোমাদের প্রিয় বাংলাদেশ

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2014-01-03T07:44:06+00:00
- Updated: 2014-01-03T07:44:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: আমি, নীলকন্ঠ জয়ের কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী, বাংলাদেশ
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

---

##  

আমাকে চিনতে পেরেছো?  
আমি স্বাধীনতার সীল মারা এক দেশ।  
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত-  
মা-বোনের কলঙ্কের আঁচড় লাগা বুক;  
হাজারো স্বপ্ন খচিত-  
অতৃপ্ত বাসনার এক দেশ।  
আমার নাম বাংলাদেশ;  
হীনতা আর দম্ভে ভরা ষোল কোটি মানুষের-  
প্রিয় বাংলাদেশ।আমাকে নিয়েই খেলছো তোমরা-  
প্রতিহিংসার খেলা;  
আমার মাঝেই দেখছি আবার  
সাম্প্রদায়িকতার মেলা !  
তবুও চলছি খুড়িয়ে জন্ম থেকে-  
তোমরা চলছ বেশ !!  
আমার নাম বাংলাদেশ।  
বিষাক্ত বাষ্পে ভরা ষোল কোটি বাঙ্গালীর-  
প্রিয় বাংলাদেশ।জানোকি তোমরা আমিও দেখি স্বপ্ন,  
নতুন স্বপ্নে থাকি বিভোর?  
নিজের মাঝেই ধারণ করি-  
আবীর রাঙা ভোর?  
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-  
নিজেকেই করো নিঃশেষ !!  
আমার নাম বাংলাদেশ।  
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের –  
প্রিয় বাংলাদেশ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#comments
