# আমি তোমাদেরই এক ভাই (এক পথশিশুর স্বপ্নের কথা)

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-10-04T04:39:21+00:00
- Updated: 2013-10-04T04:53:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী, পথশিশু
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b6/

---

ছোট এক পথশিশু। ঘর নেই, খাবার নেই, দিন চলে যার ক্ষুধার সাথে লড়াই করে, প্রকৃতির সাথে – নিয়তীর সাথে যুদ্ধ করে। তারও যে অনেক স্বপ্ন থাকে জেনেছি কি কখনও? তেমনই এক পথশিশুর স্বপ্নের কথা শুনাবো আজ।

শিরোণামঃ **আমি তোমাদেরই এক ভাই**

আমি তোমাদেরই এক ভাই;  
আমারও আছে একমুঠো স্বপ্ন-  
রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-  
ভঙ্গুর অথবা নির্লিপ্ত।  
এই স্বপ্নই আমায় বাঁচতে শেখায়-  
পাখির মতো গাইতে শেখায়’  
উড়তে শেখায় ডানা মেলে দূর-দিগন্ত।  
এমন একটা স্বপ্ন-  
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;  
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।  
জীর্ণ-শীর্ণ, অতি ক্ষীণকায়।

আমার স্বপ্নে মানুষ আছে,  
আছো তুমি,তোমরা অথবা আছি আমরা সকলে;  
আমার স্বপ্নে নিপীড়িতের কথা আছে-  
বেঁচে থাকার আশা আছে;  
দুমুঠো অন্ন আছে,আছে ছোট্ট এক কুঁড়েঘর-  
যে ঘরে মিশে আছে সুখ অনন্ত।  
এমন একটা স্বপ্ন-  
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;  
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।  
নিঃস্ব এক পথের শিশু, স্বপ্ন অতিকায়।

 

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/Copy-of-3-Copy.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/Copy-of-3-Copy.jpg)

*পথশিশুদের আর নয় অবহেলা।*

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b6/#comments
