# আমি তোমাকে চাই !

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2021-10-01T05:19:49+00:00
- Updated: 2021-10-01T16:57:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

 

আমি তোমাকে চাই বেলায়।

আমি তোমাকে চাই অবেলায়।

আমি তোমাকে চাই সুপ্রভাতে।

আমি তোমাকে চাই নিশুতি রাতে।

আমি তোমাকে চাই সূর্যোদয়ে।

আমি তোমাকে চাই সূর্যাস্তে।

আমি তোমাকে চাই ঝুম বর্ষায়।

আমি তোমাকে চাই বৃষ্টির ছোঁয়ায়।

আমি তোমাকে চাই নদীর পাড়ে।

আমি তোমাকে চাই সাগর তীরে।

আমি তোমাকে চাই সমুদ্র সৈকতে।

আমি তোমাকে চাই বনভূমিতে।

আমি তোমাকে চাই গভীর অরণ্যে।

আমি তোমাকে চাই হৃদয়ের অলিন্দে।

আমি তোমাকে চাই হৃদয়ের উষ্ণতায়।

আমি তোমাকে চাই ভালবাসার গভীরতায়।

আমি তোমাকে চাই দুপুরের নির্জনতায়।

আমি তোমাকে চাই সন্ধ্যার আলো ছায়ায়।

আমি তোমাকে চাই ভোরের আলোতে।

আমি তোমাকে চাই জোৎস্নার রাতে।

আমি তোমাকে চাই রোদেলা দুপুরে।

আমি তোমাকে চাই মেঘের আঁধারে।

আমি তোমাকে চাই শীতের কাঁপনে।

আমি তোমাকে চাই প্রখর রৌদ্র স্নানে।

আমি তোমাকে চাই তারার মেলায়।

আমি তোমাকে চাই কামনায় বাসনায়।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
