# আমি, তুমি, নেতা

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-11-11T13:57:55+00:00
- Updated: 2013-11-11T13:57:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/

---

পাপে ঢাকা বাংলার, পাপ ঢাকা চাদরে  
পাপি এক নেতা খুঁজে, ভোট দিস আদরে,  
বোকা এই বাংলায় ধোঁকা কেন দিবে রে  
তুই চোর সে ও চোর ভাগ করে নিবে রে ।

মুখে তোর বড় কথা, সব ঘেটে বল ভাই  
ঘুষ দিস তল দিয়ে, চোরা সব ছল তাই,  
স্কুল এ পড়াবি না, কোচিং এর বারণে  
ডাক্তারে ভুড়ি টেস্ট, দেয় কোন কারনে ?

তিন টাকা সবজি, দশ টাকা বেচঁবি,  
মুখ টিপে হেসে খুন, নেতাদের কেচবি।  
হুজুরে তে করে কি ? মসজিদে বসে রে  
পানি ফুঁ তে টাকা বিশ, তাও দর কষে রে।

হোটেলেতে খেয়ে শোনা, মুরগী টা মরা ভাই  
পুরোহিতে দক্ষিণা, ভগবান কঁড়া তাই।  
মাঝি বলে ঝড় হবে, টাকা পাঁচ বেশি স্যার  
সচিবেতে লাখ দাও, গতি হবে ফাইল টার।

সাহিত্যে ডাকাতি, বেচে দাও কথা সুর  
ফকির টা পিছু নিলে হাত নেড়ে দূর দূর  
তেলে বারে টাকা তিন, ভাড়া বাড়ে ঠিক ছয়  
দক্ষিণে দুর্নীতি সব একই তাল লয়।

তবু সব নির্দোষ, দোষ সব নেতাদের  
নেতা শুধু মা রে বেঁচে, খুশি করে কেতাদের।  
সব শালা চোর তোরা, নেতা কেন হবে না  
টাকা ভরা চাঁদরে, কেন বল রবে না ?

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/#comments
