# আমি তাই

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-28T11:09:16+00:00
- Updated: 2020-09-28T11:09:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-2/

---

 

শশী হীন ঘোর রজনীতে,পূর্ন অবকাশে…

মৃদু মন্দ ভাবনার বাতাসে…

অলস কর্ণে যদি ধ্বনিত হয় যত চেনা কন্ঠ ধ্বনি…

শাঁখে না ফুটুক ফুল,বৃক্ষে পাতা…

সবুজ মাঠ বর্নহীন,স্মরীয় এমনি…!

সব গান সব প্রাণ তব দ্বারে…

মিশে যায় যাক…

তব রচিত গান প্রাণ স্বপ্নের দানে…

চির সজীব থাক…!

পথ ভুলে না হয় শুনেছো…

পথিকের কন্ঠ ধ্বনি …

হারায় হারাক খনিকের পথিক…

চিনা থাক পথ খানি…!

এ দুয়ার চির খোলা…

যে আজন্মো আপন ভোলা…

আপনারে আপনি  বাঁধিবো  বৃত্তে…

যত ঝর আসুক চিত্তে…!

যা দিলাম আমি তাই…

এর বেশি মোর দেওয়া নাই…

তা যদি জলে পড়ে ,হবে কচুরী পানা…

যদি ডাঙ্গায় পড়ে, হয় হোক আবর্জনা….

আর যদি পড়ে……….!!

 

****************************

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-2/#comments
