# আমি ছুঁয়েছি তোমায়

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-09-12T06:10:03+00:00
- Updated: 2020-06-04T17:35:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

---

জ্বলতে থাকা সাঁঝ-বাতিটা নিভেছিলো রাতের প্রথম প্রহরেই,  
ঝলমলে দ্যুতি-বিচ্ছুরিত আলোতে ভেসেছিলো রাজপথ,

ঝিরঝির বৃষ্টি, ভাজা পপকর্ন, গাড়ির হর্ণ,  
নিকোটিনের গন্ধ,  
গুমোট হাওয়া ছাপিয়ে আচানক হাস্নাহেনার সুবাস;

ডাল-পাতাহীন এক অভাবী বৃক্ষের নীচে দাঁড়িয়ে  
অপার মুগ্ধতায় দেখেছিলাম স্বপ্ন-চাদরের তোমাকেই,

আলো-আঁধারির বিষন্নতায় গাঁথা  
তোমার বৃষ্টি ধোঁয়া অবয়ব-খানি কাছে এলে,  
কাঁপা আঙুল-ডগায় স্পর্শ করেছিলাম তোমার চিবুকের স্বেদজল,

ঐ স্পর্শ-আলো আমায় বলেছিলো..  
আমি [ছুঁয়েছি](https://youtu.be/er7ZQPyfpxk) তোমায় অসংখ্য চেনাজানায়।

* অ-কবিতা 🙂

---

Comments: 41 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#comments
