# আমি খুঁজে ফিরি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-03T13:30:42+00:00
- Updated: 2020-01-03T16:08:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf/

---

নবীণা  
আজ কাল আর কবিতায় মন বসে না  
বৃষ্টি এলে বসি না বারান্দায়  
জিভ পুড়া চায়ের কাপে রাখি না চুমু  
সব কিছুতে অস্থির প্রায়  
নি:সংগতার কৃষ্ণ অভিসারী যেন ।  
নবীণা  
শুনেছি আজ কাল তুমি কবিতার আসরে যাও  
সবুজ গালিচায় বসে আবৃতি কর  
” তুমি মোর বাতায়ন তলে  
একবার এসে দেখ হে প্রিয়  
তব অনুরাগে কত সারা মোর  
স্বপ্ন আর ভাবনায় ভাবনীয় ” ।  
নবীণা  
সেই কবে তোমার আবৃতি শুনেছি  
বৃষ্টি মুখর সন্ধ্যা  
আধো আলো আধো আঁধারে  
দখিনা উষ্ণ বাতাসে ভেসে যাওয়ার মত  
সুরেলা সেই কন্ঠে ।  
নবীনা  
আমার ভাবনা গুলো আজ বিলীন হয়েছে  
পুর্ণতায় কিংবা অপুর্ণতায়  
ইচ্ছে করলেই আর পারি না  
দু লাইন ছন্দ মিলাতে  
বিষন্ন লাগে, কস্ট হয় ।  
নবীনা  
হয়তো তোমারই মত ছেড়েছে আমায়  
আমার কবিতার সব আয়োজন  
পরম একাকিত্বের চরম লগনে  
আমি খুজে ফিরি প্রতিনিয়ত  
নগ্ন পায়ে শিউলী কুড়ানো  
আমার নবীণা, আমার কবিতা ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf/#comments
