# আমি এখন প্রাক্তন কি না

- Author: [সাখিয়ারা আক্তার তন্নী](https://sonelablog.com/author/tonni21/)
- Published: 2019-11-04T08:10:31+00:00
- Updated: 2019-11-04T08:10:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be/

---

প্রিয় আকাশ,  
ছোট করে বলি, কেমন?  
আমি কিন্তু ভালো নেই।

তুমি কেমন আছো তা জানার অধিকার হয়তো নিয়ম মতো অন্য কোথাও হস্তান্তরিত হয়েছে……………  
আমি এখন প্রাক্তন কি না, তাই!

যাই হোক তোমার নাম,ঠিকানা,এমন কি পরিচয় বদলেছে।  
বড় দায়/দায়িত্ব তোমার ঘারে…………….  
সে ঠিকানায় আমার চিঠি লিখা বারন।

কিন্তু কি করি বলো,  
আমার যে তুমি ছারা আর অন্য কোনো ঠিকানা নেই…….

জানো,ঠিক যখন মাঝরাত আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই।  
তোমার গায়ের গন্ধটা কেমন আমি তা জানি না।

যে টুকু জানি,সেটুকুতেই কেমন জেন একটা ভালোবাসা।

আমার খুব করে কাঁদতে ইচ্ছে করে।  
তবে সময় করে কাঁদতেও পারি না।  
বড় অনিয়মে আমার বাস তো;

তুমি ভালো থেকো  
আর আমার মধ্য থেকো।  
শুনো ভালোবাসি……………..

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be/#comments
