# আমি আমার মত

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-04-05T18:01:06+00:00
- Updated: 2021-04-06T02:12:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4/

---

- চলার আঁকাবাঁকা পথে কত পড়ে কাদা,
  আমি সবার মত নই একে বারেই আলাদা।
  সুখী মানুষের পৃথিবীতে হয়তো,
  অন্য এক মানুষ আমি-
             আমার হাসি দেখেনা কোন লোকে,
  নীরবে নিভৃতে কেটে যায় সময়-
             সাত সমুদ্রের জল থাকে দু-চোখে।
  দুঃখ নেই কষ্টও নেই,
  যে গড়েছে বুঝবে সেই।
  হতে পারিনি আলেকজেন্ডার-
                    হতে পারিনি মহাত্মা গান্ধী,
  হতে পারিনি মাহতির মোহাম্মদ-
                    জীবনের সাথে করেছি সন্ধি।
  এগিয়ে যাব থামবোনা,করব উপলব্ধি
  স্বপ্ন রাজ্যের রাজকুমার হতে পারিনি-
                  হতে পারিনি নেতাজি,
  হতে পারিনি বঙ্গবন্ধু,হতে পারিনি গাজী।
  আমি ধন্য,আমি পূর্ন,
  বাবা মায়ের মনের মত হতে পেরেছি–
                আমি আমার মত হয়েছি!

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4/#comments
