# আমি , আমরা

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2013-09-01T09:13:19+00:00
- Updated: 2013-09-01T09:13:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

আমার কলম চলে না , থেমে থেমে যায় ,  
সময়ের সাথে সাথে মনের রঙও দিব্ব্যি উড়ে যায় কর্পূরের মতো ।  
ধূসর বাতাস বয়ে নিয়ে বেড়ায় মরুভূমির অভিশাপ ,  
তবুও হাসি মুখে বলে যায় , এইতো ভালো আছি ।  
ধ্বংসযজ্ঞের সূচনা, একেবারে নাকে এসে ঠেকেছে বারুদের গন্ধ ,  
সকলের পরিমিতিবোধ যেন শুন্যের কোঠায় ।  
নাসারন্ধ্রে ছিপি আঁটকে চলি, পাছে যদি বিবেক ঢুকে পড়ে মস্তিষ্কে ?  
খুব সাবধানে গা বাঁচিয়ে চলি ।  
মুখে গনতন্ত্র, মগজে স্বৈরাচার ,  
আমি কার , কে কাহার ?

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
