# আমি আছি মিশে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-03-02T14:31:19+00:00
- Updated: 2020-03-02T14:31:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87/

---

যদি দেখা না হয়, প্রভাতের রাঙা মুখ ~  
যদি না মেলে সাড়া, প্র‍য়োজনে বিমুখ ~  
কোন পথে হবো আমি, জানো কি,  
সোনালী আলোর দিশারী ।।  
এক আকাশ, তার বুকে এক গুচ্ছ মেঘ ~  
সবুজের উপর ক্লান্তির নিশ্বাস ~  
প্রান্তিক আয়োজন, দৈনিন্দিন রীতিমালা ~  
বেশ তো ছিলাম, আছিও বেশ ~  
তবুও যেন মনের অগোচরে নিরুদ্দেশ ।।  
স্বপ্নকে ছুঁয়ে যাই, পূর্ণ অবকাশে ~  
ক্লান্তির ঘাম মুছে যায়, বিষণ্ণ প্রহরে ~  
ছুটে চলি অবিরাম, গন্তব্য বিহীন ~  
শুরুতেই শেষ, শেষ থেকেই শুরু, ঘুর্ণায়মান ।।  
বসন্ত ছুঁয়ে যায়, দোয়েলের শীষে ~  
ঘুমন্ত শহরে, আমি আছি মিশে ।।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87/#comments
