# আমি অকূল গাঙের নাইয়া! (গীতিকাব্য)

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-08-21T15:47:06+00:00
- Updated: 2022-08-22T00:59:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%99%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/

---

অকূল গাঙের নাইয়া আমি  
উজান গাঙের নাইয়া –  
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

সেঁচতে গেলে তলার পানি রয় না সোজা হাল,  
মাতাল বাতাস নেয় গো কেড়ে সোনালী বিকাল।  
খুঁজলে ওকূল হারায় একূল  
রাগ করলে যায় দূরে দু’কূল  
বোধ হারা মন হাসে তবু চাইয়া –  
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

ঢেউ কি বুঝে মনের কথা কও তো দয়াল আজ!  
স্রোত যদি নেয় তক্তা খুলে করবে কি ওই সাঁঝ!

দূর গগনে চেয়ে থাকি নামলে আঁধার রাতি,  
দেখেও শশী দেয় না এসে ক্ষণিক জ্বেলে বাতি!  
গান যদি গাই প্রেতের ডরে  
আঁধার কতোই জাপটে ধরে  
দিশ হারা চোখ হাসে তবু ধাইয়া –  
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%99%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/#comments
