# আমিও শামিল মৃত্যুর মিছিলে

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2019-10-22T07:05:16+00:00
- Updated: 2019-11-10T17:43:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2/

---

আমিও শামিল মৃত্যুর মিছিলে  
হালিম নজরুল

আমার সামনে তখন একটা স্বর্গ দাঁড়িয়ে।  
নাকে সুগন্ধি সৌরভ,কানে অমৃত মুর্ছনা।  
আমার ভেতরে ভেতরে ছুঁয়ে দেখবার প্রগাঢ় নেশা,  
শরীরে কাঁপা কাঁপা উত্তেজনা।

সয্যা পেল কি মন নরম-কোমল!  
স্পর্শে টানলো ফুলেল ছোঁয়া।  
তীর্থে নাচবে কি বজ্র-ময়ূর?  
হারিয়েছে জীবন,ভূত-ভবিষ্যৎ।

 

চাঁদটির দিকে হাঁটতে হাঁটতে স্তব্ধ হঠাৎ!  
এ কি! আমাতেও শামিল মৃত্যুর মিছিল!

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2/#comments
