# আমিও যে মানুষ!

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-09-28T13:37:18+00:00
- Updated: 2019-10-01T14:53:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

এই সংসার রঙ্গমঞ্চের আপন মাঠে  
আমার দেহ-ছন্দ সেজেছে আজ নটরুপে-  
কখনো আবৃত্তিতে,  
কখনো হেসে কিংবা কেঁদে।

যে মহিমা সংসারের সীমা ছাড়িয়ে দূরে  
অতীতে অনাগতে রেখেছিলাম ব্যস্ত,  
অতীতে চিরন্তন ব্যাপ্তিতে;  
উন্যাসিকতায় মত্তে-  
হলো কি লাভ কিছু বলো?

মানব-জীবন চির যৌবন শক্তির প্রকাশে  
অনন্ত শিখার অংশ রাখে প্রজ্জ্বলিত,  
দিনের জনতামাঝে যে বাণী নিরব ছিলো;  
রাত্রিতে তাই নিভৃতে ইঙ্গিতে ব্যক্ত করে-  
অঙ্গুলি বাঁকিয়ে।

জীবনের নাট্যমঞ্চে সাদাকালো কিংবা রঙ্গিনে  
নিজেদের অভিনয় ব্যস্ত সবাই,  
ইতিউতি সাঙ্গ করে চলে গেলো;  
আপন বিন্যাসে-  
হলো কি লাভ কিছু বলো?

শরতের আলোকনাচে  
আমলকি বীথিকার গাছে গাছে,  
আমার সঙ্গীতেরা হারিয়ে যায়;  
অদৃশ্য অজানায় সুক্ষ্ম নীলিমায়-  
নিবিড় আনন্দে, ভাগাড়ে পল্লবের স্তুপে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
