# আমিও পারি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-03-11T04:44:10+00:00
- Updated: 2020-03-11T04:44:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

---

মনে কি করেছো, মেনে নিয়েছি হার ~  
আমিও ছুঁতে পারি আকাশ ~  
উত্তাল তরঙ্গে পাড়ি দিতে পাড়ি সাগরের জলধার ~  
বুক ফুলিয়ে নিতে পারি প্রকৃতির নির্মল নির্যাস ।।  
হামাগুড়ি দিয়ে চলতে শিখিনি ~  
মেরুদন্ড শক্ত, সুনিপুণ সুঠাম ~  
প্রয়োজনে ভাঙি, তবুও মচকাতে নেই ~  
চাপে কাতর নয়, ডাম বাম ।।  
ভালবাসতেই এসেছি, আজন্ম কাল ~  
ছলনা বা হটকারীতা নয় ~  
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~  
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।  
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~  
প্রতিদিনের পথ চলা ~  
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~  
হাজারো কথা না বলা ।।  
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~  
মনের রাজা তো বটে ~  
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~  
যা কিছু যায় ঘটে ।।  
~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১০/০৩/২০  
ঢাকা

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#comments
