# আমিও চাই পারি !

- Author: [ড্রথি চৌধুরী](https://sonelablog.com/author/drothi-chowdhury/)
- Published: 2015-11-14T05:16:34+00:00
- Updated: 2015-11-14T05:16:34+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

---

ঐ যে দেখো  
অন্তিম নীল আকাশ  
আমি ঐখানে পাখি হয়ে উড়তে চাই  
চাই অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়ে  
নিজের অহংকার কে ক্ষুদ্র প্রমাণিত করতে!  
চাই প্রেম কে সাগরের মত কিনারাহীন  
আর ভালবাসাকে অতল গভীর করতে!  
চাই রংধনুকে রাস্তা আর গানের তাল কে  
সিঁড়ি বানিয়ে হাটতে!  
চাই সুর কে ছায়াসঙ্গী করে  
পাশে রাখতে!

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#comments
