# আমার হোক সারা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-08T15:59:38+00:00
- Updated: 2020-05-08T15:59:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

---

আমার ভালোবাসা মরে গিয়ে দূর আকাশের তারা হয়ে জ্বলুক ,  
আঁধারের প্রদীপ-শিখা হয়ে তোমার পথ আলোকিত করুক‌ ।  
আমার স্বপ্নগুলো উড়ে গিয়ে মেঘের ভেলায় ভাসুক,  
মরুর তপ্ত বুকে বৃষ্টি হয়ে তোমার জন্য ঝরুক।  
আমার সুখ গুলো হারিয়ে গিয়ে ফুল হয়ে ফুটুক,  
তোমার ভালোবাসার ঘরে সুবাস হয়ে উঠুক।

আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,  
তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।  
আমার হাসি গুলো ব্যথার উলুবনে কাঁদুক,  
তোমার প্রিয়ার টোল পড়া হাসিতে মুক্ত ঝরুক।  
আমার আশাগুলো হারিয়ে গিয়ে আকাশেতে মিলুক,  
তোমার বাতায়নে বসন্ত-সমীরণ হয়ে আছড়ে পড়ুক।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/#comments
