# আমার সকল বিকেল গুলো তোমাকে দিতে ইচ্ছে করে

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2019-12-20T12:52:26+00:00
- Updated: 2019-12-20T14:04:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95/

---

আমার খুব ইচ্ছে করে প্রতিটা বিকেল গুলো তোমাকে দিতে।  
তোমার সাথে পথ চলতে আমার খুব ইচ্ছে করে।  
তোমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছে করে ।  
তোমার সাথে হালকা খুনসুটি করতে আমার খুব ইচ্ছে করে।  
তোমার সাথে কোন এক রেস্তোরাঁয় বসে সময় কাটাতে খুব ইচ্ছে করে।

তোমাকে সাথে নিয়ে হালকা চায়ে চুমুক দিতে দিতে অজানা গল্পের হারিয়ে যেতে খুব ইচ্ছা করে।  
তোমার সাথে রাস্তায় কোন সস্তা খাবার ভাগাভাগি করে খেতে খুব ইচ্ছে করে।

তোমার সাথে ভাগাভাগি করে প্রতিটা বিকেল গুলো মুখর করতে আমার খুব ইচ্ছা করে।

প্রতিটা বিকেল গুলো তোমার সাথে কাটাতে আমার খুব ইচ্ছে করে।

হয়তো এক সময় অসংখ্য বিকেল থাকবে আমার কাছে কিন্তু বিকেল গুলো উপভোগ করার মত পাশে কেউ থাকবে না।  
কারো সাথে সময় কাটানোর মত অসংখ্য সময় আর থাকবে না।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95/#comments
