# আমার রমণীর দুঃস্বপ্ন

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-10-09T15:30:47+00:00
- Updated: 2020-10-09T15:32:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

এবার স্বপ্ন দেখছি

ছাগলের চারণভূমিতে হেঁটে যাচ্ছি

দেশীয় জাতের ছাগলেরা ত্রি- নীতির বিশ্বাসী।

.

প্রথম নীতির দৃশ্যপটে দেখি —

ওরা ক্ষমতার লালায় ভিজিয়ে রাখে

তাঁদের বংশবিস্তার কার্যক্রম–নিশিতে

সংঘবদ্ধ চর্চা করে নিষিদ্ধ কোনো লোভে

সেই থেকে ছাগল ধ্যানমগ্ন ভাবে-

অলৌকিক দাপটে মাঠে সব কিছু তাঁর দোয়ায়

নেড়ি কুত্তার মতো উগ্রপন্থী- কী খায়েশ মেটায়?

.

দ্বিতীয় দৃশ্যপটে দেখি-

ওরাও ক্ষমতার লোভে ছটপট করে

এখন বংশবিস্তার কোণঠাসা- বার্ধক্যে।

পরাবাস্তব নীতির সুখ দুঃখ বলে-

স্বচ্ছতার এক পরিবর্তন উপরওয়ালার কাঠিতে

কুত্তা দোষের দায়ে অসহায়, না তন্ত্রমন্ত্র বিপাকে?

.

এবং শেষ নীতির করুণ দৃশ্যপটে-

নাদুসনুদুস কথার ছলে নীতিবানরা ডুবে যায়

ছাগলরূপী নেড়ি কুত্তারা যাকে তাকেই দোষে

বারবার মুক্তির স্লোগান উঠে অলিতে গলিতে

স্বপ্নের ভূমিতে নীতিরা জলাতঙ্কে-

অন্ধকারে নব যুগ চুষে খায় ছাগলরূপী কুত্তায়।

.

স্বপ্ন তাড়া করে হঠাৎ জেগে গেলে

দেখি আতংকগ্রস্ত স্বপ্নভাঙা বুকে থুথু ছিটায়

ভোরের পরশে মাথা রেখে বুকে রমণী বলে-

> শুনো! ভয় পেয়েছি। জীবনপ্রণালির গবেষণায়
>
>
>
> ভারি প্রশ্বাসে আবিস্কার করি- ওরা মানুষ ছিলো?

.

আমি নিস্তব্ধ

আমি নির্বাক

তাঁর ভগ্নস্তূপ আগলে রেখে শুনতে পাই

হুবহু মিলে যাচ্ছে; পাথরে খোদাই করে লিখা-

গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি

নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
