# আমার মানুষসমগ্র

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-04-30T04:05:45+00:00
- Updated: 2020-04-30T04:20:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/

---

> এক সময় নজরে থাকত হাইব্রিড স্বপ্ন;

হৃৎস্পন্দনে লোভের মতো বীজতলা

ইচ্ছা চাষে রোপন করতাম আমরা

মানুষ হয়ে এক মানুষের উন্নত স্পর্শ।

> দিনেদিনে সেই স্পর্শতার ফলনে

অগচ্ছিত সব ভাবনা ; ভুলক্রমে-

মানুষের ইচ্ছা থাকে

মানুষের চাহিদা থাকে

মানুষের লোভ থাকে

মানুষের শরীর থাকে

> পৃথিবী গুদামজাত খায়েশের প্রক্রিয়ায়

মানুষ এক ব্যাধির মতো অদৃশ্য উপসর্গ

মানুষ সয়ে গেছে নিঃসঙ্গ ঈশ্বরের মতো।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/#comments
