# আমার মনের নোঙর তোমার ঘাটে ভিড়াই

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-07-05T09:08:03+00:00
- Updated: 2019-07-05T16:05:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%99%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87/

---

ইচ্ছেগুলো বড্ড অবুঝ  
দেখায় শুধু দূরের সবুজ।  
বৃষ্টি ভেজা দিন তোমার আমার ইচ্ছে গুলো কল্পনাতেই মিল।  
সব কিছু ঠিকই আছে নেই শুধু সে সুর  
একলা পথে হাটি শূন্য সমুদ্দুর।  
দূরের আকাশ নীলিমা তার সবুজ ঘাসের পরে  
মন খারাপের গল্প শুনি বৃষ্টি হলে তবে।  
কল্পনাতে ছন্দপতন গভীর রাতে  
পাহারাওয়ালার বাঁশি  
হঠাৎ করেই চমকে উঠি একলা চলার পথে।  
তোর নুপূরের রিনিঝিনি বাজে বিকেল সাঁঝে।  
হারাই বুঝি আমরা দুজন তেপান্তরের মাঠে  
আবার কবে হবে দেখা বন্ধু তোমার সাথে।

 

বি দ্রঃ বন্যা লিপির “ফিরতি নোঙর ” কবিতার জবাব আমার এ কবিতা।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%99%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87/#comments
