# আমার বই , আমার সন্তান

Author: সুলতানা সোনিয়া
Published: 2013-02-10
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/

নিজ লেখা নিজ সন্তানেরমত । সেই ছোটবেলা থেকে লিখছি। যত্নে লালন করেছি বুকের মধ্যে গোপন প্রেমের মত মিষ্টি অনুভুতি । কখনো আলোর মুখ দেখেছে -কখন থেকেছে ডাইরির ভাঁজে ভাঁজে – প্রনয় মাল্য হয়ে ।  
আর যখন আমার বইটা প্রথম আমার হাতে এলো -আমি পাগলের মত নাকের কাছে ধরে চোখ মুদে গন্ধ নিলাম প্রান ভরে । আমার বই – আমার সন্তান । আহা ! তোকে আমি একটু একটু করে জীবন দিয়েছি – বুকের গভির থেকে ভাবের রসে সিক্ত করেছি। বইমেলায় আমাদের ২ বোনের যৌথ কাব্যগ্রন্থ একলা আমি মেঘের কাছে যাবো বের হয়েছে ।  
আমরা দুবোন – অসম্ভব মিল আমাদের । জন্মদিনটি ও এক।  
আমি মুগ্ধ ! আমি অটোগ্রাফ দিলাম অনেক বইতে । চোখে পানি এসে গেল । আনন্দের অশ্রু ,ভাল লাগার অশ্রু ! আমি লিখতে চাই – সবার ভালবাসা আমাকে আর ও সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা যারা আমার বইটি কিনে আমার লেখালেখিতে সামান্যতম উৎসাহ দিয়েছেন তাদের জন্য রইলো আমার অনেক ভালোবাসা আর শুভকামনা । বইটি পাওয়া যাবে নন্দিতা প্রকাশনি ৩২ , ৩৩ নং স্টল এ ।
