# আমার প্রেম

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-30T19:08:55+00:00
- Updated: 2019-12-30T19:08:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-  
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।  
আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।  
যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-  
আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে।  
আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে।  
কষ্ট দিবে, দুঃখ দিবে-  
পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে।  
হৃদয় উজাড় করা আবেগ নিয়ে বলবে,“আমি তোমাকে অনেক…. ভালোবাসি।  
পৃথিবীর সব সুখ তোমার চরণতলে ঢেলে দিবো।”  
দায়িত্ব শেখাবে, ভাঙ্গা-গড়ার প্রতিটি ভাঁজ শেখাবে।  
যে ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকবে অনন্ত প্রেম, কামনা।  
নাইবা হোলো পরিনয়- মরনে দু’জন সাথী হবো।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
