# আমার প্রিয় লেখিকা আরজু মুক্তা স্বরণে

Author: শামীনুল হক হীরা
Published: 2021-11-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d/

-   “”জীবন গল্প বা কবিতা নয়। বরং গল্প কবিতাতেও জীবনের প্রতিচ্ছবি থাকে।  
    সুস্থ থাকুন নিরাপদে থাকুন।  
    শুভ কামনা “”এই মন্তব্য উনি সবশেষ আমাকে করেছিলেন।

-   অথচ উনিই আজ আমাদের মাঝে গল্প কবিতা হয়ে না ফেরার দেশে।।
-   জানিনা কেন জানি উনাকে আজ খুব বেশী মনে পড়ছে।
-   সময় থেমে থাকেনা।থেমে থাকেনি কারো সোনেলায় লেখা।অনেকবার চেষ্টা করেছি সোনেলায় প্রবেশ করতে কিন্তু পারিনি।প্রিয় আরজু মুক্তার ছবিটা ভেসে উঠে।অনেক কষ্ট লাগে।তিনি আমার প্রতিটি লেখাতেই মন্তব্য করতেন।শেষ দুটি লেখাতে মন্তব্যের জবাব দিতে গিয়ে ওনার মৃত্যু সংবাদটি পাই।একটির জবাব দিয়েছিলাম অন্যটির দেইনি।দিলেই বা কি হবে উনি পড়তে পারবেনা।উনি তো আর এই পৃথিবীর বুকে নেই।আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন।জানিনা কোন অভিমানে।লিখলে সারাদিন লিখা যাবে শেষ হবেনা।কষ্ট লাগছে অনেক।আজ মন্তব্যের উত্তরটি দিলাম অনেক কষ্টে।আপনি নেই কে পড়বে এই জবাব।শুধু এটুকুই বলব যেখানেই থাকুন ভাল থাকুন।মহান আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখুক এই মিনতিই করি।\*\*আমিন\*\*

অনেকবার চেষ্টা করেছি অনেকবার
