# আমার প্রজাপতি এবং কানাডিয়ান স্ত্রী

- Author: [গাজী বুরহান](https://sonelablog.com/author/mdburhanu1971gmail-com/)
- Published: 2016-08-10T14:38:52+00:00
- Updated: 2016-09-08T19:53:27+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bf/

---

আকাশ আজ কালো, শুধু কালো না ঘন কালো। মাথার উপরে ঝুলে থাকা ঘন-কালো মেঘ বৃষ্টির হুমকি দিচ্ছে। আজ বৃষ্টি হবেই, নগর ধোয়া বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, আজ বৃষ্টিতে ভিজবই। ৩ দিন গোসল করি নাই,পণ করেছিলাম যে, বৃষ্টিতে ভিজেই তবে গোসল করব। সেদিন রাত ৩ টায় বৃষ্টি হয়েছিল, কিন্তু ভিজতে পারিনি। মালিক পক্ষের কড়া নির্দেষ রাত ১২ টার পর বাইরে বের হওয়া যাবেনা। তাই পারিনি।

ঈদগাহ ময়দানে আছি, ঝুম বৃষ্টি হচ্ছে। খুব মনে হচ্ছে তাহাকে, এই-ত সপ্তাহ খানেক আগে যার সাথে বৃষ্টি ছুঁয়েছি। যদি যানতাম ওর সাথে বৃষ্টি ছোঁয়া দিনটিই ওর সাথে শেষ দিন তবে… ।সেদিন শুরু থেকেই ওর মুখ মলিন ছিল। কি হয়েছে জানতে চাইলে মুখ ঘুরিয়ে বলল “নাহ! কিছুনা”। এতটা ভাবিনি। কিন্তু সব শেষ বলল “আজ কিস,হাগ দুইটাই হবে!”। মুখ থেকে শুধু “কি!” ওয়ার্ডটিই বের করতে পেরেছিলাম, তার আগেই…।

আমিঃ থ্যাংকস  
মিলাঃ কি জন্য?  
আমিঃ এই যে তুমি…  
মিলাঃ আজ তোমাকে যে কথাটি বলব তুমি মন দিয়ে শুনবে। বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার এর বাইরে যাওয়ার কোন স্কোপ নেই। যদি না তুমি কিছু কর।  
আমিঃ কি?  
মিলাঃ যা বলছি তাই, তুমি কিছু একটা কর। প্লিজ…

মাথার উপর আকাশ ভেঙে পড়লে এতটা অবাক হতাম না, যতটা না অবাক হয়েছি ওর কথা শুনে। সেদিনই সিদ্ধান্ত নিয়েছি হয় কিছু একটা করব নয়…।অনেক চেষ্টা করেও পারিনি, ওর হবু স্বামী কানাডা চলে যাবে, তাই এত তাড়াহুড়ো। তার দুই দিন পরই বিয়ে হয়ে গেছে।  
কোন কিছু না ভেবেই একটা ডিসিশন নিয়েছি এবং তা ফেইসবুকে পাবলিশ করে ছিলাম **একটি শিশি, আমি, সুইসাইড নোট এবং সুইসাইড** এই শিরোনামে। লেখাটি নিম্নরূপ…

“**শিশি,**

আমি শিশি হলেও আমার গায়ে লেখা আছে ‘রেলেথ্রিন’। এর প্রতি লিটারে ১০০ গ্রাম সক্রিয় উপাদান ‘সাইপার মেথ্রিন’ বিদ্যমান।এটি একটি কীটনাশক। আমার গায়ে আরো লেখা আছে কেউ যদি ভুলবশতঃ এটা খেয়ে ফেলে এবং তার যথাসময়ে চিকিৎসা না দেওয়া হয় তবে তার মৃত্যু অনিবার্য।আমি সকাল থেকে চিল্লাচ্ছি দেখো তার কোন সাড়া শব্দ নেই। এটা কোন কথা! আজ দুদিন হয়ে গেলো আমাকে এভাবে এনে রেখে তিনি দিব্যি ঘুমাচ্ছেন। তর যদি মরবার হিম্মত না থাকে তবে আমাকে আনবি ক্যান?

ইস..! আমি যদি দোকানে থাকতাম কেউ না কেউ আমাকে নিয়ে কাজে লাগায়ে দিত। অকাজের মধ্যে থাকাটা মানুষ থাকতে পারে কিন্তু আমরা জড় পদার্থ সহ অন্যরা থাকতে পারি না। অশান্তি লাগে…। আমার পিছে যারা দোকানে ছিল তাদের হয়ত অনেকের কোন না কোন কাজ জুটে গেছে। এই ছেলে..! আর কতক্ষণ ঘুমাবি? তর যদি মরতে ভয় হয় আমাকে কোথাও ফেলে রেখে দেয়। আমি প্রাকৃতিক ভাবেই কাজে লেগে যাবো। তবুও অপেক্ষা নামক এই অসহ্য যন্ত্রণা আমায় সহ্য করতে হবে না…।

**আমি,**  
আমি শুভ্র।বড় ধরনের মানসিক দুশ্চিন্তায় ভোগছি । শুনছি আত্মহত্যা প্রবণতা নাকি একটি রোগ। এই রোগ আমার মাঝে নেই, কোনোদিন ছিল না।  
একজন সুস্থ মানুষ কতটুকু দুশ্চিন্তাগ্রস্থ হলে পরে আত্মহত্যার মত জঘন্য কাজ করতে চায়। এই মাত্র ঘুম থেকে উঠলাম। এই শিশির চিল্লানিতে ঘুম যেন পাতানো কোন খেলা।  
ও বলছে সকাল থেকে চিল্লাচ্ছে। মিথ্যা বলছে, সেই আনার পর থেকে এখন পর্যন্ত চিল্লাচ্ছে তো চিল্লাচ্ছেই। আবার বলছে আমার নাকি মরবার হিম্মত নেই। আরে আমার যদি মরবার হিম্মত নাই থাকত তাহলে আমি কি তরে আনতাম। মরতে হলেও প্রস্তুতির দরকার। আর আত্মহত্যার মত বিষয় হলে তো আরোও। এই যেমন সুইসাইড নোট। এটা খুব ইম্পর্টেন্ট। কি জন্য আত্মহত্যা করছি? তা সবাইকে জানানো উচিত। এই জন্য সুইসাইড নোট…

**সুইসাইড নোট,**  
আমি সুইসাইড নোট। এ যাবৎ আমার গায়ে যত লেখা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে ছোট। “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।  
এটা কোন কাজের কথা..! যারা সুইসাইড করে তারা আমার গায়ে কত কিছুই না লেখে। এই যেমন, কেন এই কাজ করতেছ? কার জন্য করতেছ? ইত্যাদি.. ইত্যাদি…।

**সুইসাইড,**

আমিতেই শান্তি। আমি সুইসাইড। এখন পর্যন্ত যারা আমাকে গ্রহন করেছে তারা খুব শান্তিতেই আছে। অনেকদিন ধরে চেষ্টা করে ছেলেটিকে বশে এনেছি। কিন্তু বুজতে পারছিনা ও দেরী করছে কেনো? ওকেই প্রশ্ন করা যাক…

সুইসাইডঃ এই ছেলে তুমি এত দেরী করছ কেনো? তোমার কি সব প্রস্তুতি শেষ?

ছেলেঃ হ্যা শেষ..! তবে একটা জিনিস চিন্তা করছি আমি যদি এই বিষ খেয়ে নেই তাতে তো আমার অনেক কষ্ট হবে, তাছাড়া লোকে আমায় চিকিৎসা করে বাচিয়ে তুলতে পারে।

সুইসাইডঃ চিন্তার কোন কারন নেই। তুমি একটি রশি আনবে এবং রশিটি ফ্যানের সাথে লাগিয়ে বিষ টুকুন খেয়ে ঝুলতে পারো। দেখবে বড় জোর এক মিনিট একটু কষ্ট হচ্ছে তারপর শান্তি আর শান্তি।

ছেলেঃ ওহ..! ভালো আইডিয়া।”

 

 

সন্ধা হয়ে গেছে। বৃষ্টি শেষে আকাশ কালো থেকে সাদা-নীল হয়ে আবারো প্রকৃতির সেই চির-চেনা রুপে ক্রমশ কালো হতে চলেছে। বাসায় ফিরার জন্য উঠতেই ফোন আসল। স্ক্রিনে দেখি নতুন নাম্বার।

হ্যালো! স্লামালিকুম

ওয়ালাইকুমুসসালাম! ভাইয়া কই আপনি?

এখন রাস্তায় আছি। আপনি কে?

আমায় চিনবেননা। আমি মিলার ফ্রেন্ড। আপনার সাথে দেখা করা জরুরী।

ফোনে কি বলা যায় না?

আসলে মিলা আপনার সাথে দেখা করতে চায়।

ওকে! কোথায় আসতে হবে?

……………………

 

 

 

প্লিজ আমায় ভুল বুঝবেনা। যা হবার তাহা তো হয়েই গেছে। আমরা দুজন পরিস্থিতির শিকার।

ওঁ!যা হবার তাহা তো হয়েই গেছে, যা হবার তাহা তো হয়েই গেছে, যা হবার তাহা তো হয়েই গেছে।

কি বিড়বিড় কর?

না! কিছু না। কবে যাচ্ছ কানাডা?

আগামি সপ্তাহে। ফেইসবুকে এসব কি লেখছ?

জানিনা।

প্লিজ! হেঁয়ালি ছাড়। বাস্তবতাকে মেনে নিতে হবে।…(কান্না)

এখানে কাঁদার কি আছে। আমি তো মেনেই নিয়েছি, তবে তোমার কি হয়েছে?

 

 

 

ফেইসবুক পাগল আমি। আজ যা ঘটেছে তা নিয়ে ফেইসবুকে কিছু লিখতে হবে। লিখেই ফেললাম

“একি নায়াগ্রার ঘন্টায় ৪০ মাইল বেগে আছড়ে পড়া কোন জলপ্রপাত  
একি খাঁখাঁ রোধে লোম ফাটা কোন অণুর আর্তনাদ!  
.  
একি গাজী পাম্পের কৃষকের টিপ দেয়া জলের ধারা!, সাথে হাঁসি!!  
এ কি হতে চলেছে? বলেছিলাম যাদের ছেড়ে আমি প্রাণে বাচি!  
.  
তার হাতে থাকা রূমালটি ভিজে জবজবা  
আমার সাথে থাকা টিস্যু পেকেটটিও শেষ, ইস! আমার সাত টাকা!”

 

 

তিন মাস গত হল। এই তিন মাসে ফেইসবুক, টুইটার সহ সব কিছু থেকে অবসর নিছিলাম। কারো সাথে যোগাযোগ পর্যন্ত হয় নাই। আজ ঘুম থেকে উঠে মোবাইলে দেখি একটা মেসেজ। ওপেন করতেই স্ক্রিনে দেখি…

“vaiya ami nitu, milar frnd. ek shoptah holo mila bashay ase. canada jawar mash-kanek pore ki jani jamela hoisa, akhon se bashay. tader divorce hoye gese.ei kotha apnake bolte nised korese . vaiya apni ekta phone diyen . it’s urzent”

………………………………………………………….সমাপ্ত……………………………………………………………………..

 

 

 

 

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bf/#comments
