# আমার দুরন্ত বেলা

Author: কামরুল ইসলাম
Published: 2022-08-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

অযত্নে অবহেলায় এসেছি রেখে

আমার দুরন্ত বেলা

আঙিনা, মাঠ, ঘাট প্রান্তরে

কাটিয়েছি করে খেলা ~~~~~।

সরষে কলাই মটর খেতে সাথিদের সাথে

কত যে গড়া গড়ি

বৈশাখি বাতাসে আম বাগানে

উড়িয়েছি রঙ্গীণ ঘুড়ি  ~~~~~।

বর্ষা  এলে বিলের জলে

শাপলে শালুখের স্মৃতি

আজও হণ্য হয়ে খুঁজি আমি

প্রতিনিয়ত যথারীতি ~~~~~।

জোছনা রাতে হাছনার সুবাসে

আঙিনা জুড়ে কত লুকোচুরি খেলা

হেলায় এসেছি ফেলে ছলনার ছলে

আমার দুরন্ত বেলা ~~~~~।

নদীর তীরে বালু চরে

বেঁধেছি কত খেলা ঘর

আজও খুজে ফিরি ত্রিভুবন ঘুরি

স্মৃতিদের বাসর ~~~~~।

সবুজ মাঠ ফসলের হাসি

ধান শালিকের গানে

ভাটিয়ালি সুর মাঝি মাল্লার বিধুর

আমায় বারবার টানে ~~~~~~।

সখি তোরা কই আজো পরে রই

চল, ফেলে আসা আসরে

হেসে খেলে কাটাই, ধরি আবার নাটাই

সবে মিলে স্মৃতিদের বাসরে ~~~~।
