# আমার তুমি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-05-22T00:02:11+00:00
- Updated: 2021-09-20T19:45:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-2/

---

আমি অপেক্ষায় ছিলাম,  
অপেক্ষায় ছিলাম এক পাখি ডাকা ভোরে জেগে উঠবো বলে,

একটা ভোর!  
রুপোলী রোঁদ ছুয়েই ফিরে যাবে মিহি হাওয়ার গুঞ্জনে,  
শোনো- আমি অপেক্ষায় ছিলাম সেই-সে প্রত্যাশিত ভোরের;

কিছু পঙক্তি লিখেছিলাম,  
অগোছালো একেকটা শব্দ গুছিয়েছিলাম তোমার তরে,

আমি তোমার জন্য কিছু লিখতে চেয়েছিলাম,  
হয়তো – ছন্দ-ভাব-অনুভবে লেখা পঙক্তিরা ডানা মেলতো কবিতা হয়ে/

ইচ্ছে ছিল তোমার দু’চোখে ডুবে থাকা সব বর্ণ  
ঠিকঠাক সেঁটে নিবো এই বুক-পাঁজড়ে,  
এমন এক কবিতা লিখতে চেয়েছিলাম তোমায় নিয়ে,  
জেনে রাখো- প্রতিটি অ-কবিতায় তোমাকে-ই চেয়েছি পূর্ণ-পুনরায়/

এক পাখি ডাকা ভোর  
ছলকে চলা রুপোলী রোঁদ  
নিঙড়ানো সব পঙক্তিমালা  
কিছু পূর্ণাঙ্গ অ-কবিতা নিয়ে আমি তোমার অপেক্ষায় ছিলাম/

নৈশব্দ-অবসর-প্রতিক্ষায় আছো “আমার তুমি”  
মনে রেখো- আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম…

★অ-কবিতা  
ছবি-আমার।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-2/#comments
