# আমার জেলা ও দেশের জন্য

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-08-11T05:58:09+00:00
- Updated: 2021-08-11T05:58:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

---

বাড়ি আমার ভোলা ভাই  
মনটা ভীষণ খোলা তাই  
বলে আমার চাচা  
সবার সাথে মিশে যাই  
নিত্য বসে খাবার খাই  
জীবনটা তো বাঁচা।

আমার জেলায় হয় খেলা  
প্রকৃতির সেই দিন মেলা  
নানা জিনিস যত,  
দ্বীপে ভাসে ওই ভেলা  
ঐতিহাসিক নিজ জেলা  
পর্যটক ওই শত।

ঢাকা থেকে অনেক দূর  
পাখির আছে মধুর সুর  
বিভোর করে প্রাণ,  
রাতে ছাড়ায় জোনাক নূর  
বনে আছে হাতির শূঁড়  
দেখে ধরি গান।

রচনাকালঃ  
০৫/০৭/২০২১

৪+৩/৪+৩/৪+২  
——————————  
দেশের জন্য  
জাহাঙ্গীর আলম অপূর্ব

আসুক যতোই ঘাত প্রতিঘাত  
আসুক যতোই ঝড়  
দেশের জন্য লড়বো মোরা  
করবো নাকো ডর।

আপন দেশে পরের শাসন  
মানবো না’রে ভাই  
আপন দেশে আপন শাসন  
করতে মোরা চাই।

আপন দেশে পরের বিধান  
মানতে কষ্ট হয়  
পর তাড়াতে লড়তে হবে  
যোগ্য নেতা কয়।

দেশকে মুক্ত করতে হবে  
দেশই হলো মা  
তার গর্ভে যে জন্ম মোদের  
মোরা যে তার ছা।

মনে আছে ভাই যাদের ডর  
থাকবে দাস তাই  
ঐক্য গড়ো বাঙালি সব  
অন্য উপায় নাই।

রচনাকালঃ  
০৫/০৭/২০২১

৪+৪/৪+১

 

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#comments
