# আমার জীবন

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-01-07T04:19:09+00:00
- Updated: 2021-01-07T04:19:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

*আমার জীবন পত্রবিহীন বৃক্ষের শাখের*

*ফুল যেমন বেমানান তেমন *

*কষ্ট দিয়ে জর্জরিত একটা কাব্য কথা *

*সেটায় তো আমার জীবন। *

*আমার জীবন কোকিল পাখির মতো *

*যার নেই স্থায়ী কোনো আবাসন *

*বৃক্ষের শাখে শাখে ঘুরে বেড়ানোর মতো *

*সেই ভাসমান দৃশ্যটা আমার জীবন। *

*আমার জীবন তো মৃত নদীর মতো *

*যেখানে নেই কোনো জলজ প্রাণ *

*যেখানে তৃষ্ণার্ত মানব পাবে না কো জল *

*সেই নির্মম দৃশ্যটা আমার জীবন। *

*আমার জীবন তো সেই নির্যাতিত নিপীড়িত  *

*দাসের মতো যার কাজ শুধু কাজ *

*ভ্রান্ত হল প্রহর আর প্রহর *

*আমার সেই কষ্টের জীবনটা। *

*আমার জীবন তো দুঃখের সাগর *

*যেখানে নেই কোনো সুখের ছোঁয়া *

*শুধু দুঃখ আর দুঃখের চক্র *

*সেই দুঃখের দৃশ্যটা আমার জীবন। *

*রচনাকালঃ *

*০১/০১/২০২০*

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
