# আমার কোনো দুঃখ নেই

- Author: [মোহাম্মদ দিদার](https://sonelablog.com/author/mohammad-didar/)
- Published: 2020-01-17T10:17:57+00:00
- Updated: 2020-01-18T19:10:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

আমার কোনো দুঃখ নেই।  
কুয়াশায় ঘেরা সকালে পারার মোড়ে গুটিশুটি মেরে পরে রইলুম।

পাড়ার মোড়ল দয়ার্ত স্বরে বললো:  
আহারে বাছার খোজ কেউ রাখেনা!  
বেলা গড়ালে আসিস আমার বৈঠক খানায়  
একখানা মোটা কম্বলের বন্দবস্ত করে দিব।

কম্বলের বদলে দারোয়ানের ঘাড় ধাক্কায় যে আমার চোয়াল ফেটে মোড়ল বাড়ীর মেঝে রঙ্গিন হলো,  
তাতে আমার কোনো দুঃখই নেই!!

এই হাড় কাপানো শীতে একটু ওমের তৃষ্ণায় যাহায় পথ চেয়ে রই,  
সেই সূ্র্যিমামা, সেও সেদিন দেখা দিলোনা।  
এতেও আমার কোনোই দুঃখ নেই।

রিলিপের গরম পোষাকের সিরিয়াল থেকে ভদ্রলোকদের ছেলেরা যে আমাকে টেনে হিচরে লাথিয়ে বের করে দিলো।  
আমি যে গরম পোষাক থেকে বঞ্চিত হলাম,  
তাতে আমার দুঃখের লেশ মাত্রও নেই।

রজত মিয়ার তন্দুরির চুলোর পাশে, দাড়াই একটু ওমের আশে  
অতি ঘৃণা, তিরস্কারে ঠান্ডা পানি মেরে যখন তাড়িয়ে দেয়।  
দুঃখ আমার তখনো হয়না!!

শীতের সকালে সর্ষে ভর্তা গরম চিতই পিঠা আমার ভাগ্যে জুটেনা,  
এ নিয়েও আমার কোনো দুঃখ নেই।

ধরনীর অসীম তিরস্কার অন্তহীন অবহেলা আমাকে দুঃখ দিতে পারেনা!  
বরং তুচ্ছই মনে হয়!

যখন মনে পরে  
দুজন কথিত মানুষের পবিত্র সম্পর্ককে জিম্মি করে একে অপরের থেকে অমৃত সুখ ভোগ শেষে  
সামান্য ত্রুটির ফসল আমি।

যখন মনে পরে  
ধরনীর বুকে সর্বোচ্চ ভরসার নাম, সর্বোচ্চ বিশ্বাস,আর ভালোবাসার নাম,  
অন্তহীন পবিত্র ‘মা” অক্ষরটির অধিকারিণী,  
সেও আমাকে ঘৃণা আর অবহেলায় ফেলে গেছে।

তাইতো ধরার সকল ঘৃণা অবহেলা, ঠাট্টা, বিদ্রুপ,আর নির্মমতাতেও আমার কোনো দুঃখ নেই!

কোনো দুঃখই নেই।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
