# আমার একান্তের কুটিরে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-06T00:21:23+00:00
- Updated: 2018-07-06T00:22:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/

---

পাহাড়ি মেঘের বাধা উজিয়ে  
স্বপ্নে-স্বপ্নে দিবা-স্বপ্নে দিব্য-স্বপ্নে বেঁধে ফেলি  
একান্ত একান্তে আমারই কুটির;

শীতোষ্ণতার নিকুচি করি;  
বাত-জ্বর পীত-জ্বর তোয়াক্কা করি না,  
নিঃশব্দ চিৎকারে অধিকারে নেব আমারই কুটির।

পাগল করা জ্বলজ্বলে জ্বালা ধরানো উজ্জ্বলন্ত ময়ূরের  
যৌথ-অযৌথ সাতার মানি না,  
শিথিল এলো চুলে মহাস্থবির হবো;  
অর্জন-বিসর্জনের বৈধব্যে;

হতভম্বগুলো আড়াআড়ি দাঁড়াবে পথ আগলে  
বিষম খেয়ে ভিমরী খাবে,  
অনুষজ্ঞহীনতায় চুপচাপ বুঝে নেব নিজেকে;  
মমিভুত স্থবিরতায়।  
—————————————————————————————-

‘দিলাম জুড়ে সূঁচের খোঁচায় যা থাকে কপালে।‘

মৌনতা রিতু সুন্দর-সাবলিল ভাবে শঙ্কাহীন চিত্তে এমন করে বলতেই পারেন;  
সূঁচী-শিল্প-কর্ম সবাই পারে না, যেমন আমি পারিনি, প্রবল-প্রতুল চেষ্টা-চরিত্র করেও,  
তবে পণ্ডশ্রমে সফল হয়েছি ভেবে ভাল লাগছে!!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/#comments
