# আমার একটু পাগলামি সোনেলাকে আমি তা দিতেই পারি

Author: অরণ্য
Published: 2015-11-06
Category: একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

[![Tomake Amar Mone Porbei\_Title Page](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Tomake-Amar-Mone-Porbei_Title-Page.jpg)](/archives/36983/tomake-amar-mone-porbei_title-page)

ভেবেছিলাম অনেক কিছু লিখব এই পোস্টে; কিন্তু এখন আর তেমন কিছু না লিখে শুধু একটা ফাইল সোনেলায় রেখে বলতে ইচ্ছে করছে “সোনেলা, জান এটা তোমার!” কিন্তু তাও পারছি না। যারা বক বক করে বেশি তাদের দিয়ে এ কাজ কম হয়; যদিও সময়মতো আওয়াজও এরা কমই দেয়!  
সে যাগগে, কিছু বকর বকর করিই না হয়!

পাগলামিটা কিছুই নয়, “তোমাকে আমার মনে পড়বেই” লেখাটিকে আবৃত্তি করা এবং তা সোনেলাকে দিয়ে যাবার অভিপ্রায় – আর কিছু নয়। লগ্নে কে কতটা বিশ্বাস করে আমি জানি না, তবে আমি বুঝি। অনেক কিছুতেই লগ্নটাও খুব জরুরী। অনেক অনেক নাম মনে আসছে এ লেখায়; কিন্তু ইচ্ছে করেই কাউকে মেনশন করছি না। আমি শুধু এটুকু বলব “সোনেলাই আমাকে এ লেখা লিখিয়ে নিয়েছে”, যদি কারও ভাল লেগে থাকে। ইচ্ছে ছিল একটা গান গেয়ে শোনাবার তা হলো না এ যাত্রায়। তবে সময় ফুরিয়ে যায়নি বলেই আমি বিশ্বাস করি।

অডিও ফাইলটা সোনেলাতে রেখে দিলাম। এ সোনেলারই হয়ে থাক। কেউ যদি কখনও এতে কোন ইমেজ বা অন্য কিছুও যোগ করতে চায়, সে তা করে নিতে পারে। আমার কোন আপত্তি নেই; বরং আমি খুবই খুশি হব।  

[http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Tomake-Amar-Mone-Porbei-by-Oronno.mp3](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Tomake-Amar-Mone-Porbei-by-Oronno.mp3)

কেউ হয়তোবা ইউটিউব লিঙ্ক খুঁজে বেড়াবে, হয়তোবা কাউকে শেয়ার করার জন্য। তাই ইউটিউব লিঙ্কটিও দিয়ে দিলাম।

“[তোমাকে আমার মনে পড়বেই](https://www.youtube.com/watch?v=v4AjOp2DocQ "তোমাকে আমার মনে পড়বেই")”

সাথে আমার থ্রি ডটস্‌ “…” ।

সোনেলা তুমি ভাল থেকো।
