# আমার একটি ঈশ্বর আছে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-12-08T05:39:32+00:00
- Updated: 2020-12-08T11:39:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87/

---

 

আমার একটি ঈশ্বর আছে

একান্তীয় আমার,

সুখের মাঝে ও আমার

দুঃখের মাঝে ও আমার

প্রেমেও আমার,

বিরহে ও আমার  ।

আমার একটি ঈশ্বর আছে

চার পাশ জুড়ে আমার

কল্যানে আমার,

অকল্যানে ও আমার

স্বপ্নে আমার,

বাস্তবে আমার  ।

আমার একটি ঈশ্বর আছে

ধ্যানে জ্ঞ্যানে বিরাজ আমার

সুচিন্তায় আমার

দুঃচিন্তায় আমার

কর্মে আমার

ধর্মে আমার  ।

আমার একটি ঈশ্বর আছে

অস্তিত্ব জুড়ে আমার

অন্তরে আমার

বাহিরে আমার

বিশ্বাসে আমার

অবিশ্বাসে  আমার  ।

আমার একটি   ঈশ্বর আছে

ছায়ার মতো লেগে থাকে আমার

সহনশীলতায় আমার

উগ্রতায় আমার

বুদ্ধিমত্তায় আমার

কীর্তিকলাপে আমার ।

আমার একটি ঈশ্বর আছে

প্রতিদিন লিপিতে আমার

সময়ে আমার,  অসময়ে আমার

পাওয়া না পাওয়ার হিসাবে আমার

ঘৃণা বঞ্চনায় আমার,

ত্যাগে মহিমায়  আমার

হিংসা বিদ্বেষ, ক্রোধে আমার

উন্মুক্ত চিত্তে আমার

অন্তরাত্মার অন্তস্থল জুড়ে আমার  ।।

 

 

রচনা কাল ঃ ০৭/১২/২০২০

ঢাকা

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87/#comments
