# আমার উক্তি সমগ্র ১ ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-11-17T09:00:13+00:00
- Updated: 2014-11-17T09:00:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a7%a7-%e0%a5%a4/

---

১) মানুষ লাভ ছাড়া কোন কাজ করে না ।

কদাচিৎ ভাল কাজ করে তাও আবার স্বর্গের লোভে বা নরকের ভয়ে ।

মন থেকে নয় ।

২) প্রাচীনকালে মানুষ পশুর সাথে বসবাস করত ।

এরপর মানুষ আগুন জ্বালানো শিখল , প্রথমে বন্য পশুদের মানুষ ভয় পেত । এরপর পশুদের বশ করে তাদের কাজে লাগাতে শিখল ।

কিন্তু আপসোস এত বছর পরও আজও মানুষ নিজের মনের পশুকে বশ করতে পারল না ।

বরং দিনকে দিন পশুগুলো আরও হিংস্র হচ্ছে ।

৩) পৃথিবীতে একমাত্র বোকারাই স্বার্থপর নয় ।

প্রতিটি চালাক মানুষ মাত্রই স্বার্থপর ।

৪) ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি ।

বেশিরভাগ মানুষ নিজেকে দুঃখী ভাবতেই বেশী পছন্দ করে ।

অথচ সবাই সুখী হতে চায় ।

৫) বিয়ের বাজারে সাদা চামড়া আর টাকার কদর বেশী ।

ছেলেরা বিয়ের সময় সাদা চামড়ার বউ ,  
আর মেয়েরা টাকা ওয়ালা স্বামী চায় ।

মনের খোঁজ কেউ করেনা ।

নগদে যা পাওয়া সেটাই আসল ।  
লাভের খাতায় শূন্য । ।

৬) শাসক আর শোষক একটা আরেকটির সমার্থক শব্দ ।

৭) তারাই ভাগ্যে বিশ্বাস করে যাদের ভাগ্য গড়ার ক্ষমতা নেই ।

৮) কালো মেয়েরা সব সময় একটা আত্ম অপরাধে ভোগে ।

যেন বিধাতা তাঁর সাথে মস্ত বড় একটা অবিচার করেছেন ।

৯) বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর । ।

ভাগ্য ভাল ডাল্টন সাহেব তাঁর পরামাণুবাদ তত্ব নিয়ে এমন মন্তব্য করেন নি ।

১০) কিছু মেয়েরা আজীবন গৃহপালিত থেকে যায় ।

তাঁরা জানতেও পারে না ঘরের বাইরের পৃথিবী টা কতটা নির্মম কতটা স্বার্থপর ।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a7%a7-%e0%a5%a4/#comments
