# আমার ইচ্ছে করে

- Author: [পুষ্পবতী](https://sonelablog.com/author/parusonela/)
- Published: 2014-06-03T10:37:33+00:00
- Updated: 2014-06-03T10:37:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

---

আমার ইচ্ছে করে পাখির মতো উড়াল দিয়ে ঘুরে বেড়াতে আকাশের বুকে

আমার ইচ্ছে করে ঝরনা হয়ে ঝরে যেতে উচু পাহাড়ের উপর থেকে

আমার ইচ্ছে করে আকাশ বাতাসে মিশে যেতে আপন সুখে

আমার ইচ্ছে করে হারিয়ে যেতে দুঃখ দিয়ে ঘেরা পৃথিবী থেকে

আমার ইচ্ছে করে মুছে দিতে সমাজের সব মিথ্যা অহংকারকে

আমার ইচ্ছে করে জাতিকে মনুষত্বের আলোয় আলোকিত করতে

আমার ইচ্ছে করে ভেঙ্গে দিতে মানুষে মানুষে ব্যবধানকে

আমার ইচ্ছে করে সবাই মিলেমিশে একসাথে বাস করতে

আমার ইচ্ছে করে ফিরে পেতে সোনালী দিনগুলোকে

আমার ইচ্ছে করে প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াতে

আমার ইচ্ছে করে আমার ইচ্ছেমতো সবকিছু করতে

আমার ইচ্ছে করে শুধু সুখী হতে দুঃখ না পেতে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#comments
