# আমার আমি ২য় পর্ব

- Author: [মুইদুজ্জামান](https://sonelablog.com/author/muiduzzaman/)
- Published: 2019-03-15T17:25:15+00:00
- Updated: 2019-03-15T17:25:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

---

রংধনুর এই রঙের মেলায়,  
মেতেছি আজ আজানা খেলায়।  
ছুটে চলি অজানা স্বপ্নের পথে,  
ছুটে চলি অনিশ্চিত জীবনের সাথে।  
চলি-ফিরি অজানা এক ছায়ার সন্ধানে,  
এসেছি বারে বারে অজানা মায়ার বন্ধনে।  
এই অজানা ছায়ায়-  
এই অজানা মায়ায়-  
ছুটে চলেছি আজো এই “আমার আমি”।  
অজানার পথে আজো আজানা “তোমার আমি”।  
রঙের খেলায়,জীবনের মেলায়,  
আজো পথ চেয়ে আমি অবেলায়।  
বসে আছি আজো সত্যের সন্ধানে,  
হারাবো না কখনো হতাশার অঙ্গনে।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/#comments
