# আমার, আমিত্ব এর বৃত্তে আবদ্ধ আমরা

Author: হালিমা আক্তার
Published: 2026-11-08
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6/

অনেক দিন পর আবার সোনেলার ঘরে এলাম। অনেক দিন যাবত কলম তেমন একটা কথা বলে না। আজ তাই এলোমেলো ভাবনায় যা মনে আসলো তাই লিখে হাজিরা দিয়ে গেলাম।

আমি, আমার এর স্বার্থবাদ এর বৃত্তে বর্তমান সময়। পরিবার বা সমাজ, যার কথা ই বলি না কেন। একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে আমিত্ব বা আমার নামক একটি বলয়ের মাঝে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। সবাই ভালো থাকলে, আমিও ভালো থাকবো। এ বিষয়টি আমাদের মগজ থেকে ক্রমাগত বিদায় নিচ্ছে। কি করে আমি ভালো থাকবো, এটা নিয়ে সারাক্ষণ ভাবনা। আর এই লক্ষ্যে পৌঁছাতে লাগামহীন ভাবে দৌড়াচ্ছি। সর্বক্ষেত্রে একটি অলিখিত প্রতিযোগিতা চলছে। কে কার আগে দাগ ছুঁয়ে দিবে।

মানুষ সমাজবদ্ধ জীব। একথা এখন বইয়ের পাতায়। পাশাপাশি ফ্লাটে বাস করেও জানি না, চিনতে পারি না। সময়ের ব্যস্ততা আমাকে জানা থেকে দূরে সরিয়ে রেখেছে। সামাজিক বাঁধন একটু একটু করে চিড় ধরছে। আমরা আইসোলোটেট হয়ে পড়ছি। বন্ধুদের সাথে গল্প আড্ডা হয়, কিন্তু মনের মাধ্যাকর্ষণ শক্তি কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া কারো সাথে যোগাযোগ হয় না। মনে হচ্ছে সময়ের হাতে বন্দী আমরা। যার ফলে “আমাদের” থেকে বিচ্ছিন্ন হয়ে “আমার” শব্দ টি প্রাধান্য পাচ্ছে।
