# আমার অভিলাষ হয়

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-05-16T05:25:36+00:00
- Updated: 2021-05-16T05:25:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b7-%e0%a6%b9%e0%a7%9f/

---

1. আমার অভিলাষ হয় কোনো পড়ন্ত বিকেলে,
   প্রেমিকার হস্তে হস্ত রেখে ঘুরতে।
   আমার অভিলাষ হয় পুষ্পকাননগুলোতে,
   সুগন্ধি যুক্ত পুষ্পের শাখে পুষ্প মুঞ্জরি হয় ধরতে।
   আমার অভিলাষ হয় আন্ধার রাতে গগনের তারকারাজি,
   আর জোনাকির আলোর মেলার সাথে খেলতে।
   আমার অভিলাষ হয় শরতকালে নীল আকাশের
   শুভ্র মেঘের ভেলা সাথে ভাসতে।
   আমার অভিলাষ হয় বৃষ্টির দিনে ময়ূরের যেমন পেখম তুলে নাচছে
   সেভাবে নাচতে। ।
   আমার অভিলাষ হয় পাহাড় পাদদেশ হতে
   ঝর্ণা হয়ে ঝরতে।
   আমার অভিলাষ হয় বিহগের মতো গগন পথে উড়ে
   গগনের ঐ নীল ধরতে।
   আমার অভিলাষ হয় ভ্রমর হয়ে ঐ পুষ্প কাননের,
   সদ্য প্রস্ফুটিত কোমল পুষ্পের মধু খেতে ।
   আমার অভিলাষ হয় বসুমতীর সকল অশান্তির,
   মূল কারণ জানতে।
   আমার অভিলাষ হয় জৈষ্ঠ্য কেন মধুমাস
   সেই ইতিহাস জানতে।
   আমার অভিলাষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠি আদিবাসীদের
   ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া পেতে।
2. রচনাকালঃ
   ১৪/০৫/২০২১

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b7-%e0%a6%b9%e0%a7%9f/#comments
