# আমারও ইচ্ছে করে

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-10-19T15:15:17+00:00
- Updated: 2020-10-20T05:36:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

---

1. আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে মন খারাপের গল্প গুলো-
   জীবনের খেরোখাতায় লিখে রাখতে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে কষ্ট পেলে কাউকে ডেকে-
   বলতে জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে প্রিয়জনের বুকে মাথা রেখে-
   বাঁধ ভাঙা কান্নার সাথে কষ্ট গুলো ধুয়ে ফেলতে।
   আমারও ইচ্ছে করে,
   ছাদে গিয়ে প্রিয়জনের কাঁধে মাথা রেখে-
   জ্যোৎস্নার রূপোলী আলোয় স্নান করতে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে প্রিয়জনের হাতে হাত-
   রেখে আষাঢ়/শ্রাবণের ঝুম বৃষ্টিতে ভিজতে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে চা/কফি হাতে বন্ধুদের-
   সাথে বৈকালিক আড্ডায় মেতে উঠতে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে গোধূলি বেলায়-
   ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা দেখতে।
   আমারও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে ঘোর সন্ধ্যায় জোনাক-
   জ্বলা আলোর মিছিলে সহযাত্রী হতে।
   আমরও ইচ্ছে করে,
   খুব ইচ্ছে করে শুনসান নিরব-
   রাতে ঝিঁঝিঁ পোকাদের ডাক শুনতে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#comments
