# আমাবস্যার চাঁদ

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-11-29T02:51:33+00:00
- Updated: 2019-11-29T02:51:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/

---

যদি চন্দ্র গ্রহন হতো দিনের আলোয়  
গগণজুড়ে নীলের পরে নীল ,  
দিগন্ত হতো তোমার ফর্শা ললাট  
চন্দ্রটা হতো চিবুকের কালো তিল ।

যদি অমাবস্যায় হাসতো চাঁদের ঝিলিক  
জোনাকির আলোয় সূর্য্যটা মলিন ,  
রাত্রির রংয়ে সাজতো নয়ন তোমার  
ঝলমলে হাসি, বাসন্তি রঙিন ।

হা.হা.হা  
ভাবছো উল্টে গেছে ভাবনাগুলি আমার !  
পাল্টে গেছে তোমায় নিয়ে সুর !  
তবে যাওনা ছেড়ে একাকী নিশ্চুপে  
দেখি যেতে পারো আরও কত্ত দুর ।

স্পর্শের সীমানার দুরে বহুদুরে তুমি  
তবু মিশে আছো একান্তে আত্মায় ,  
যেন ভরা পূর্ণিমায় লুকিয়ে আছে চাঁদ  
যেন মিঠা জলের স্রোত সাহারায় ।

তোমার গন্ধটায় মিশে ভিষন মাদকতা  
যেন নিঃশ্বাস থেকেও জ্যান্ত মরার ফাঁদ ,  
একটাই তুমি, ছিলে, আছো, থাকবে  
আমার আঁধার রাজ্যে আমাবস্যার চাঁদ ।

আজও ভালোবাসি, ভালোবাসার নেশায়  
আসক্ত তোমার নিত্যকার ঢংয়ে ,  
ভয় পেওনা ; চিনবে না কেউ তোমায়  
দেয়াল জুড়ে, তোমার মুখশ্রী যে জলরংয়ে ।

-০-

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/#comments
