# আমাদের সোনাচাঁদ

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-07-01T01:28:41+00:00
- Updated: 2022-07-01T01:28:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/

---

আমাদের সোনাচাঁদ অতি নয় সাধারণ,  
পদে তার জেগে রয় সদাশয় বাঘা পণ।  
খালি পা’য় দিতে দৌড় যেচে ভোর করে খোঁজ,  
বেলা তিন গড়ে নেয় কথা হীন খানা রোজ।

প্রতিদিন মাঠে ধায় নিয়ে মোষ গেয়ে গান,  
ফ্যালে ধাপ মেনে তাল যদি চায় পাকা ধান।  
ধরে মাছ পেলে ফাঁক বিলে টুপ ফেলে জাল,  
জেনো বেশ পটু তার কড়া হাত ধরে হাল।

ঠেলে নাও কাটে ঘাস আষাঢ়ের রুখে ঢেউ,  
ছুটে যায় দ্বিধাহীন দিলে ডাক কামে কেউ।  
অপরের হলে রোগ পাশে রয় ফেলে সব,  
দুখীদের দিয়ে বুক খুঁজে ধীর অনুভব।

খ্যালে বল ভালো ঢের লোকে কয় বলবান,  
মায়াময় দু’টি চোখ গোধুলীর চষে প্রাণ।  
সকলের প্রিয় মুখ জেগে রয় খুলে দ্বার,  
তোটকের সুরে আজ ছড়ালাম কথা তার।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/#comments
