# আমাদের সেই দিন

Author: সিকদার সাদ রহমান
Published: 2020-06-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

আমাদের সেই দেখা

কোন এক কালে,

মাটিতে ফসল ছিলো

মাছ বিলে খালে।

ফল গাছে ফল ছিলো

ফুল গাছে ফুল,

আমাদের মিলনে

ছিলোনাকো ভুল।

নদীতে জল ছিলো

আকাশে মেঘ,

আমাদের ভালোবাসা

ছিলো অনেক।

মন ছিলো মধুময়

প্রেম চুয়ে পড়ে,

ইতিহাস সে কথা

বোঝাবো কী করে?

আমাদের ছেলেবেলা

দূরন্ত কৈশোর,

ছুটোছুটি লুটোপুটি

শান্তির ডোর।

আমাদের দেখা দিন

হারালো কোথায়?

মুহঃ মুহঃ পড়ে মনে

স্মৃতির পাতায়।
