# আমাদের যুব সমাজ । এবং আমার প্রযেক্টের একটা ছোট ঘটনা ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-11-13T02:58:44+00:00
- Updated: 2014-11-13T02:58:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

আমরা জানি দক্ষ জনসংখ্যা জনসম্পদ রূপে বিবেচিত হয় । অপরদিকে বেকার জনসংখ্যা আমাদের বোঝা স্বরূপ । আমি বিশ্বাস করি তরুণরাই পারে দেশকে সামনের দিকে দ্রুত এগিয়ে নিতে ।

কিন্তু এখনকার তরুণদের দেখে আমি হতাশই বেশী হই । সঠিক গাইডলাইনের অভাবে তাঁরা বিপথে চলে যাচ্ছে । ব্যাবহার হচ্ছে রাজনীতির হাতিয়ার হিসাবে । অথবা নেশা আর অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে এক একটি সম্ভাবনাময় জীবন ।

শুধু তাঁদের দোষ দিয়ে লাভ নেই । আমারদেরও কিছু দায়বদ্ধতা আছে তাঁদের প্রতি । সেই দায়িত্বের কতটুকু আমরা পালন করি ? কথায় বলে অভাবে স্বভাব নষ্ট । কাজকাম নেই পেটে ভাত নেই পকেটে টাকা নেই । এমন সব অসহায় যুবকরাই হয় রাজনীতিবিদ দের টার্গেট । অনেকসময় এরা নিজেরাই স্বেচ্ছায় অন্ধকার পথে পা বাড়ায় ।

একটা ছোট ঘটনা শেয়ার করি ।

আজ আমার সাইটে প্রায় ত্রিশ চল্লিশ জন যুবক ,ভাল বাংলায় মাস্তান এসেছিলেন । কাজ বন্ধ করুন বসের সাথে কথা না বলে কাজ শুরু করা যাবে না ।

ঠিক আছে বন্ধ করলাম ।

আমি অবাক হয়ে দেখলাম ঐ সব ছিঁচকে মাস্তানের দলের মাঝে আমি অনেককেই চিনি । যাদের ভিতর কেউ আমার সাইটে রাজ বা রড মিস্ত্রীর হেলপার হিসাবে কাজ করেছে অথবা নিকটবর্তী কোন গার্মেন্টসে কাজ করত , এখন বেকার । আবার কেউ কেউ আমার সাবেক সাইট গার্মেন্টসে চাকরির জন্য এসেছিল । এরাই এখন এসেছে আমাকে ভয় দেখিয়ে কাজ বন্ধ করতে !!!!!!!!!!!!!!!!

যা হোক যে গুলো আমার পরিচিত বা যারা আমাকে চেনে তাঁরা দূরে দাঁড়িয়ে ছিল । আমার সাথে কথা বলেনি ।

যাদের আমি বা আমরা অথবা আপনি চাকুরী দিতে পারেন নি । তারাই কিন্তু পেটের ধান্দায় এই পথে চলে এসেছে ।

কিন্তু কর্মক্ষেত্র খালি না থাকায় হয়ত আমি তাঁদের জন্য কিছুই করতে পারিনি । তবুও আমি নতুন আরেকটা ফ্যাক্টরির কাজ শুরু করেছি । কাজ শেষ হলে এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যাবস্থা হবে ।

যুবক ভাই দের অনুরোধ আপনারা কাজ করুন । সারাদিন পরিশ্রম করে উপার্জন করুন । পাপের পথে থেকে মাংশ পোলাও খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডালভাত খাওয়াও ভাল ।

আর যারা চাকুরী দেয়ার মত সামর্থ্যবান আছেন , আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন একটা লোকও যেন বেকার বসে না থাকে । আমাদের যুব সম্প্রদায়ের অলস মস্তিষ্ক শয়তানের বাসা না হয়ে তাঁদের মাথা থেকে ভাল কিছু আসুক । এগিয়ে যাক আমাদের দেশ ।

ধন্যবাদ সবাই কে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
