# আমাদের বসন্তে

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-07-10T17:57:40+00:00
- Updated: 2014-07-10T17:57:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/

---

প্রতিবার মাইনে পেতে ভোগান্তি  
লোডশেডিং  
যানজট  
বাসস্ট্যান্ডে সকাল-সন্ধ্যা দীর্ঘ লাইন  
অসহ্য অপেক্ষা  
আজানু ঝুকে থেকে ভুলে গেছি  
গ্রিবা উচিয়ে বেঁচে থাকা  
মরু-উটের মতো পিঠ জুড়ে বইছি  
কলঙ্কের মস্ত-কুঁজো

তেল-নুন-ভাতের অধিকার  
মিছিল-মিটিং-আগুন  
লাশ হয়ে ঘরফেরা  
আজন্ম দাবী-সংগ্রাম  
বহু আগেই তো পেরিয়েছি রক্তগঙ্গা  
কালশিটে যুদ্ধভূমি-বধ্যপ্রান্তর  
আবারও প্রতিবাদ  
আবার অস্তিত্বের পুনঃস্থাপন-জাগরণ

হায়– আমাদের বসন্তে বিষাক্ত-মড়ক  
স্লোগানে স্লোগানে মুখরিত পথ  
স্বস্তির ঘরকরা হয় না

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/#comments
