# আমাদের দিনাতিপাত

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2021-07-18T05:48:45+00:00
- Updated: 2021-07-18T05:51:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4/

---

তার সাথে আমার সম্পর্ক ঠিক টম আর জেরীর মতো। আমার না বলে আমাদের বলায় শ্রেয়। আমরা দুজনেই টম আর জেরীর মতো লেগে আছি একে অপরের সাথে। দুজন দুজনকে এক মূহূর্তের জন্য চোখের অন্তরালে যেতে দেয় না আবার চুপচাপ শান্তশিষ্ট থাকতেও পছন্দ করি না। তবে আমরা কিন্তু এখনো ঠিক করে উঠতে পারিনি কে টম আর কে জেরীর?

চলুন টম জেরী বলার কারণ জেনে আসি…

ধরুন সে ডেস্কটপে বসে কানে হেডফোন গুঁজে দিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আর আমি পাশে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ দেখতে পেলাম সে ভীষণ ভাবে ডুবে আছে, ঠিকই সেই মুহূর্ত চিৎকার দিয়ে উঠলাম। নয়তো বললাম পানি দাও কিংবা অন্য কিছু।  
সে গজগজ করে উঠলো। বললো তুমি আর সময় পাও না। শুধু শুধু বিরক্ত করো কেনো?

ধরুন আমি মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছি। সে সেটা দেখতে পেয়েই দৌড়ে কাছে এসে বলবে একটা পাপ্পা দাও, কোলে নাও। তোমার কোলে উঠবো  
এবার আমি হুৎকার দিয়ে উঠবো। দেখছো না আমি পড়ছি। বিরক্ত করছো কেনো?

ধরুন সে টেডিদের নিয়ে খেলায় ভীষণ ব্যস্ত কিংবা গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে চাইছে।  
আমি শুরু করে দিলাম তাকে রিপিট করা। ব্যস রেগে আগুন।

ধরুন আমি কবিতা পাঠ করছি। কিন্তু পরের লাইন মনে করতে পারছি না এমন সময় সে আমাকে রিপিট করতে শুরু করলো। তারপরই লেগে যায় গোলযোগ।

সারাদিন এ রকম আরো অনেক ঘটনা ঘটে। ও জানে আমার ভুল ধরার বাতিক। তাই ইচ্ছে করেই জানা শব্দগুলো ভুল উচ্চারণ করে। আমি যতোই শুদ্ধ বলবো ও ততোই ভুল বলবে।  
যেমন, যতো দোষ ঘোষনন্দ  
আম্মু লাফদড়ি দেবে না(আম্মু দড়িলাফ দেবে না)

আমি যদি কোনো একটা জিনিস দেখিয়ে বলি  
আম্মু দেখো দেখো কি সুন্দর! না দেখেই বলে উঠবে একদম পচা….এভাবেই চলে আমাদের মা মেয়ের দিনাতিপাত

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4/#comments
