# আমাদের চলে যাওয়া

Author: সিকদার সাদ রহমান
Published: 2021-01-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

একদিন আমরাও চলে যাবো

পত্রিকায় ছাপবে না খবর।

কোন সভায় হবে না স্মরণ।

পাড়া মহল্লায় হবে না মাতম

মসজিদের শোক সংবাদে

বিরক্ত হবেন কাঁচা ঘুম ভেংগে যাওয়া কেউ!

আমাদের চলে যাওয়া মানে শুধুই প্রস্থান

কাছের লোকের সাময়িক কান্না শেষে

ঘরভর্তি লোকের হবে বিশেষ আয়োজন।

এসেছি তাই চলে যাবো

রেখে যাইনি কিছু

কে রাখবে? কেন রাখবে মনে?

বলবে না লোকে

বড্ড ভালো লোক আমার পিছু পিছু।

অসাধারণ সুরে ধরায় এসে

সাধারণ হয়েই যাই।

মৃত্যুর পরে ওপারে দেখবো

এপারে কিছুই নাই।
