# আমাদের গল্প

Author: সিকদার সাদ রহমান
Published: 2020-07-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-2/

আমাদের যত প্রেম

বুকের ভেতর ঝড়

পুষেছি যত কষ্ট

জমিটায় অনুর্বর।

আমাদের যত চাওয়া

আর হবেনা পাওয়া

ভীড় ঠেলে এসে উঠে

ঐকতানে গাওয়া।

এখানেই শেষ

আর হবেনা দেখা

এখানেই শেষ

যত গল্প কবিতা লেখা।

এই সংগীতের সুর

আর উঠবে না ভেসে,

কোন মুখরিত বিকেলে

উল্লাস হর্ষে হেসে।

হয়তো কোন চিলেকোঠায়

আর হবেনা বসা

দুজনায় ছুঁয়ে থাকা হাত

ছুটে যাবে অকস্মাৎ।

আমাদের এই দেখা দেখির গল্প

মনে পড়বে অল্প স্বল্প।

ক্ষনিকের এই মিলন

ইনিয়ে বিনিয়ে আলিংগন

একত্রে রংধনু দেখা,

আমার হাতে

তোমার আংগুল দিয়ে লেখা।

ক্ষনিকের এই গীতি

রয়ে যাবে হয়ে স্মৃতি

শূন্য খেয়ায় ভাসিয়ে দেয়া তরী

দুঃখগুলো ফিরিয়ে দেবে ভরি।
